শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গু.লি করে হ.ত্যা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৭ মে, ২০২৬, ১:২১ পূর্বাহ্ণ
শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গু.লি করে হ.ত্যা

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে (পিএস) লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই শুভেন্দুর পিএস চন্দ্রনাথ রথ-এর মৃত্যু হয়।

বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টায় রাজ্যের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এ ঘটনা ঘটে।

এদিন চন্দ্রনাথ রথ মধ্যমগ্রামের দোহারিয়ার দিক থেকে আসছিলেন। পথে একদল দুষ্কৃতী মোটরসাইকেলে করে এসে তার গাড়ি দাঁড় করিয়ে বুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।

মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে কী হবে পশ্চিমবঙ্গে?

গুরুতর আহত অবস্থায় চন্দ্রনাথকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই হামলায় গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মধ্যমগ্রাম চৌমাথার কাছে ভিবাসিটি নামে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জয়ী শুভেন্দু অধিকারী

পেশাগত জীবনে চন্দ্রনাথ রথ ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। সেখান থেকে অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সহকারী হিসেবে কাজ শুরু করেন। সম্প্রতি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের হাইভোল্টেজ নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারের কাজে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিলেন চন্দ্রনাথ।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১