শাকিরা ও বার্না বয়ের যুগলবন্দিতে ফুটবল বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’


খেলাধূলা ডেস্ক প্রকাশের সময় : ৮ মে, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ ১৬৩
শাকিরা ও বার্না বয়ের যুগলবন্দিতে ফুটবল বিশ্বকাপের থিম সং ‘দাই দাই’

দীর্ঘ বিরতির পর আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ তারকা শাকিরা। ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশ পেয়েছে অফিশিয়াল থিম সং ‘দাই দাই’-এর টিজার, যেখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে টিজার ভিডিওটি প্রকাশ করেন শাকিরা। ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ধারণ করা ভিডিওতে বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পতাকার রঙে সজ্জিত নৃত্যশিল্পীদের দেখা যায়।

বিসিবি পরিচালক পদে নারী ক্রিকেটারদের প্রতিনিধিত্ব চান রুমানা আহমেদ

ভিডিওটির অন্যতম আকর্ষণ ছিল ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের উপস্থিতি। ভক্তদের মতে, এটি মূলত শাকিরার আগের বিশ্বকাপ সংগীতগুলোর প্রতি শ্রদ্ধা জানাতেই ব্যবহার করা হয়েছে।

জানা গেছে, দাই দাই গানে ল্যাটিন পপ ও আফ্রো-বিটের মিশ্রণে নতুন ধরনের সাউন্ড উপস্থাপন করা হবে। শাকিরার পরিচিত ছন্দের সঙ্গে বার্না বয়ের সুরের সংমিশ্রণ ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই বাড়তি আগ্রহ তৈরি করেছে। আগামী ১৪ মে গানটির পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করা হবে।

ফুটবল বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক দীর্ঘদিনের। ২০০৬ বিশ্বকাপে হিপস ডোন্ট লায়, ২০১০ সালে ওয়াকা ওয়াকা এবং ২০১৪ সালে লা লা লা গানের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

আইসিসির বার্ষিক র‌্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮টি দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এই আসরের আগে শাকিরার নতুন গানটিকে বিশ্বকাপ উন্মাদনার বড় অংশ হিসেবেই দেখছেন সংগীত ও ফুটবল বিশ্লেষকরা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০