
রোববার (১০ মে) বিকেলে নওগাঁ সদরের বরুনকান্দি বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইনের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিচ ফারজানা সুলতানা।
নওগাঁয় স্কুলছাত্রীকে ধ.র্ষ.ণে.র অভিযোগে যুবক গ্রে.প্তা.র: সালিসিতে ধামাচাপার চেষ্টা ব্যর্থ
অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপনের অভিযোগে পাঁচটি মামলার মাধ্যমে মোট পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে জব্দ করা হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়। এ সময় শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে ছিল। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন বলেন, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :