কুষ্টিয়ায় মেলা থেকে গৃহবধূকে তুলে নিয়ে ধ.র্ষ.ণে.র অভিযোগ, যুবক গ্রেপ্তার


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ১৪ মে, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় মেলা থেকে গৃহবধূকে তুলে নিয়ে ধ.র্ষ.ণে.র অভিযোগ, যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ায় ভেড়ামারায় মাজারের মেলা দেখতে এসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিশান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নিশান উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী নারী বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়ায় মাদক মা.ম.লা.র আসামি ছাড়াতে গিয়ে পুলিশি হেফাজতে ৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে দুই বছরের শিশুসন্তানকে নিয়ে মিরপুর উপজেলার পোড়াদহ এলাকা থেকে ভেড়ামারার একটি মাজারের মেলা দেখতে আসেন ওই নারী। সেখানে অভিযুক্ত নিশানের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে শিশুটিকে মাজারসংলগ্ন একটি ফাঁকা স্থানে রেখে ওই নারীকে জোর করে নিজের বাড়িতে নিয়ে যান নিশান। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

কুষ্টিয়ার লাহিনীতে মার্সেল শোরুম উদ্বোধনে শোভাযাত্রা

এদিকে দীর্ঘ সময় ধরে নির্জন স্থানে শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ১টার দিকে ওই নারীকে উদ্ধার করা হয়।

ঘটনার পর মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত নিশানকে গ্রেপ্তার করে পুলিশ।

কুষ্টিয়ায় মেধাবী শিক্ষার্থী আলামিনকে সহায়তা

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১