চুয়াডাঙ্গায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১৩ মে, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গায় শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ। নির্ধারিত সময় মেনে গাছ থেকে আম সংগ্রহ এবং গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে চুয়াডাঙ্গা কৃষি বিভাগের আয়োজনে পৌর এলাকার আদর্শ মহিলা কলেজপাড়ার মহলদার আম্রকাননে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাছ থেকে আম পেড়ে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস লুৎফুন নাহার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আম ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস মহলদার। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি আব্দুল করিম বিশ্বাস, জেলা বিপণন কর্মকর্তা শহিদুল ইসলাম এবং আমচাষি সমিতির নেতারা।

চুয়াডাঙ্গায় ভুয়া জন্মসনদ তৈরির অভিযোগে গ্রে.প্তা.র ২

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, দেশের অন্যতম আমসমৃদ্ধ জেলা চুয়াডাঙ্গা। এখানকার আমের স্বাদ ও সুনাম দেশজুড়ে রয়েছে। আমের সরবরাহ ও বাজারজাতকরণে যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। আমের গুণগত মান ও সুনাম ধরে রাখতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রস্তুত করা হয়েছে এবং সেই অনুযায়ী জাতভেদে আম সংগ্রহ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আমে কোনো ধরনের ক্ষতিকর দ্রব্য বা ফরমালিন মেশানো ঠেকাতে প্রশাসন তৎপর রয়েছে। এ বিষয়ে আমচাষিদেরও সচেতন থাকতে হবে।

জেলা প্রশাসনের ঘোষিত ‘আম ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৩ মে থেকে আঁটি, গুটি, বোম্বাই, খিরসাপাত ও গোপালভোগ জাতের আম সংগ্রহ শুরু হয়েছে। এরপর ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি, ১৫ জুন থেকে ফজলী, ২০ জুন থেকে হাঁড়িভাঙ্গা ও ব্যানানা, ৩০ জুন থেকে আশ্বিনা এবং ৫ জুলাই থেকে কার্টিমন ও গৌড়মতি জাতের আম সংগ্রহ করা যাবে।

উদ্বোধনের পরপরই বাগানজুড়ে শুরু হয় আম পাড়ার ব্যস্ততা। চাষিদের কর্মচাঞ্চল্যে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১