নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ মে, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

বুধবার বিকেলে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিজোয়ান হক শীষের নেতৃত্বে শহরের পুরাতন জেলাখানা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গু.লি.তে নি.হ.ত ২

সমাবেশে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাব্বানী, সাবেক সহ-সাধারণ সম্পাদক উৎস, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাসিব, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম মোল্লা, পৌর ছাত্রদল নেতা আদর, কলেজ ছাত্রদল নেতা আসাদুল, সদর ছাত্রদল নেতা ইফতি, কাদের, অনয়, নাইম, সেতাব, আফরিদীসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মা.দ.ক-অনলাইন জু.য়া.র বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি শ্যামলের

বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে কোনো ধরনের মিছিল-সমাবেশ মেনে নেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে থেকে প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১