মান্দায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ১৪ মে, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
মান্দায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত

নওগাঁর মান্দা উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমধর্মী ‘রবীন্দ্র বৈঠকী’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল চারটার দিকে উপজেলার ঐতিহ্যবাহী বৈলশিং বটতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকৃতির নির্মল পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপু। সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

নওগাঁ জেলা পরিষদের প্রশাসক: বাংলাদেশ বাঁচলে নওগাঁ বাঁচবে

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রবীন্দ্রভক্ত ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভায় বক্তারা কবিগুরুর সাহিত্য, দর্শন ও মানবতাবোধ নিয়ে কথা বলেন। পরে রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে শতবর্ষী বটগাছের পাদদেশ। আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের মধ্যে রবীন্দ্রচর্চা ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে।

নওগাঁয় শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা, জব্দ হাইড্রোলিক হর্ন

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপু বলেন, শিক্ষা, কৃষি, খাল খনন, কৃষক কার্ড ও বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী জাতীয়ভাবে পালিত হচ্ছে। তাঁর স্মৃতি ও চেতনাকে ধরে রাখতে মান্দাবাসীর এ উদ্যোগ প্রশংসনীয়।”

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১