দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২১ মে, ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা। রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার (৮) দাফন সম্পন্ন হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের মোল্লাবাড়িতে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

বুধবার (২০ মে) রাত ৯টার দিকে জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে রাত ৮টার দিকে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজন ও এলাকাবাসী এ সময় কান্নায় ভেঙে পড়েন। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত রামিসা উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার মেয়ে। গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ভবনের পাশের ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়।

শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে গ্রেফতার আসামি সোহেল রানা। আদালত সূত্রে জানা যায়, জবানবন্দিতে সোহেল জানান-মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে রামিসা ঘর থেকে বের হলে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার তাকে রুমের ভেতরে নিয়ে যায়। এরপর বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে সোহেল। এতে জ্ঞান হারায় ছোট্ট রামিসা।

 শিশু রামিসা নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১