
বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানবাধিকার কর্মী ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, মহিলা অধিদপ্তরের প্রতিনিধি তাসলিমা লিঙ্কি, যুব প্রতিনিধি তরিকুল ইসলাম অন্তর, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোছনা দত্ত এবং ভূমিহীন নেতা আব্দুস সামাদ। এ ছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতন, খুন, অপহরণ ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। শিশু রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপরাধ দমনে প্রশাসনের কঠোর ভূমিকা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবিও জানান বক্তারা।
শিশু রামিসা নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
সাতক্ষীরার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :