
সোমবার (২৫ মে) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘরসংলগ্ন মিশনারি মাঠে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “কবি নজরুল তাঁর সাহিত্যকর্ম ও জীবন সংগ্রামের মাধ্যমে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা ছড়িয়ে গেছেন। তরুণ প্রজন্মের উচিত তাঁর আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখা।”
এর আগে বিকেলে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। এ সময় তিনি জানান, শিশু রামিসা হত্যা মামলার বিচার ঈদের ছুটির পর অফিস-আদালত খোলার প্রথম দিন থেকেই শুরু হবে।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট আদালতগুলো ছুটির মধ্যেও চালু রাখার বিষয়ে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। “আমরা বলেছিলাম এক সপ্তাহের মধ্যে চার্জশিট হবে, সেটি হয়েছে। এখন বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে,” বলেন তিনি।
জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রুহুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এর আগে আইনমন্ত্রী জাতীয় কবির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :