নওগাঁ বদলগাছীতে ৪৪৫ দুস্থ পরিবার পেল মানবিক সহায়তা


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৭ মে, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
নওগাঁ বদলগাছীতে ৪৪৫ দুস্থ পরিবার পেল মানবিক সহায়তা

নওগাঁর বদলগাছী উপজেলা–এ ৪৪৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তার অর্থ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার বাছাইকৃত ৪৪৫টি পরিবারের মধ্যে মোট ৪ লাখ ৪৫ হাজার টাকা বিতরণ করা হয়।

সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “সরকার সবসময় অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে রয়েছে। এই মানবিক সহায়তা দুস্থ পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকৃত অভাবী মানুষদের সহায়তা নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীদের নির্বাচন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশরাত জাহান ছনি, পলাশ উদ্দীন এবং রুহুল আমিন। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরকারি এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা।

নওগাঁর  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১