
পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ তারিকুল ইসলাম–এর নির্দেশনায় মো. হাসিবুল্লাহ হাসিব–এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন, শান্ত রবিদাস এবং সাকিব হোসেন মিম।
পুলিশ জানায়, সম্প্রতি পুলিশ সুপারের কাছে তথ্য আসে যে, নওগাঁ শহরের চকপ্রাণ এলাকার সুমন বিভিন্ন স্থান থেকে ইয়াবা এনে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করছেন। পরে ডিবি পুলিশ তাকে নজরদারিতে রাখে।
মঙ্গলবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা থেকে আসা শাহ ফতে আলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। পুলিশ বাসে উঠতেই দুই ব্যক্তি দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে তাদের তল্লাশি করে একটি শপিং ব্যাগের ভেতরে রাখা সাউন্ড বক্স থেকে বিশেষ কায়দায় লুকানো তিনটি জিপার প্যাকেটে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে শান্ত রবিদাস জানান, ইয়াবাগুলো সুমনের জন্য আনা হয়েছিল। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকা থেকে সুমনকে আটক করা হয় এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানা–এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :