
শুক্রবার (২৯ মে) লালমনিরহাট সদর উপজেলার বেগম কামরুননেছা ডিগ্রি কলেজে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকার শিক্ষা খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন না করে দুর্নীতির মাধ্যমে দেশের ক্ষতি করেছে। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও মানসম্মত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে অনলাইন জুয়া, গেমস ও বিনোদনমূলক কনটেন্টে আসক্তি অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। তাই মোবাইল ফোনের প্রয়োজনীয়তা থাকলেও এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে।
‘এসো স্মৃতির অঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে’ প্রতিপাদ্যে আয়োজিত দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানে স্মৃতিচারণ, সংবর্ধনা, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
এতে শত শত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মমিনুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আফজাল হোসেন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পদ্মাসেতু ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :