শহীদ জিয়ার ভাষণ বাংলাদেশের জনগণকে মুক্তির দিকে নিয়ে গিয়েছিল: ভারতীয় হাইকমিশন


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৩০ মে, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
শহীদ জিয়ার ভাষণ বাংলাদেশের জনগণকে মুক্তির দিকে নিয়ে গিয়েছিল: ভারতীয় হাইকমিশন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে  একটি বিবৃতি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এ দিনে তার স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

আজ শনিবার (৩০ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে হাইকমিশন থেকে এ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তমের স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল। নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আজও, তখনকার মতোই, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করু এখানে

ভারতীয় ভিসা নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করু এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ