অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি


মোঃ আব্দুল কালাম প্রকাশের সময় : ৩১ মে, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি

দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।

 

আজ রোববার জ্বালানি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দর অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকাই থাকছে।

 

 

তবে লিটার প্রতি ৫ টাকা বেড়ে অকটেনের দাম হবে ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। এর আগে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয় গত ৩০ এপ্রিল।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০