চুয়াডাঙ্গায় অ.বৈ.ধ অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ ১০ জন আ.ট.ক


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ৩১ মে, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় অ.বৈ.ধ অনুপ্রবেশের অভিযোগে নারী-শিশুসহ ১০ জন আ.ট.ক

চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার বারাদি সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে অনুপ্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

রোববার ভোর সোয়া ৫টার দিকে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বারাদি বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের সময় ১০ জনকে আটক করেন। পরে তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের দর্শনা থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ