খেলাধুলাই মা.দ.ক.মুক্ত সমাজের চাবিকাঠি: ফরহাদ হোসেন আজাদ


মো. তোতা মিয়া, পঞ্চগড় প্রকাশের সময় : ১ জুন, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
খেলাধুলাই মা.দ.ক.মুক্ত সমাজের চাবিকাঠি: ফরহাদ হোসেন আজাদ

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও মাদকের ভয়াল থাবায় তরুণদের একটি বড় অংশ খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে, যা উদ্বেগজনক।

সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। তরুণরা নিয়মিত খেলাধুলায় অংশ নিলে মাদকাসক্তি, অপরাধপ্রবণতা এবং বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকা সম্ভব।

তিনি বলেন, মাদকমুক্ত প্রজন্ম গড়ে তোলার অন্যতম কার্যকর উপায় হলো শিশু ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। শুধু সরকার নয়, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষদেরও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও সামাজিক নানা অপরাধ প্রতিরোধে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা জরুরি।

তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা শিশু ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করি। তাদের সুস্থ বিনোদন ও বিকাশের সুযোগ তৈরি করি। তাহলেই একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”

পঞ্চগড়ের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০