২৫ কেজি দুধের প্রলোভন দেখিয়ে গাভী বিক্রির অভিযোগ


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ২ জুন, ২০২৬, ৮:০৭ পূর্বাহ্ণ
২৫ কেজি দুধের প্রলোভন দেখিয়ে গাভী বিক্রির অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি দুধ উৎপাদনের দাবি দেখিয়ে গাভী বিক্রি এবং পরে প্রতারণার অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বরদী উপজেলার দুই গরু ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতারিত হওয়ার অভিযোগ করেছেন কুষ্টিয়ার এক দম্পতি।

ভুক্তভোগীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার ছেঁউড়িয়া বিশ্বাসপাড়া এলাকার মনিরুল ইসলাম ও তাঁর স্ত্রী তানিয়া। তাঁদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও দেখে তাঁরা বাছুরসহ একটি গাভী ২ লাখ ৩৫ হাজার টাকায় কিনেছিলেন। ভিডিওতে গাভীটি দৈনিক প্রায় ২৫ কেজি দুধ দেয় বলে দাবি করা হয়েছিল।

মনিরুল ইসলাম জানান, পাবনার দাশুড়িয়া এলাকার গরু ব্যবসায়ী আয়নাল ও ইজাজুলের কাছ থেকে গাভীটি কেনার পর বাড়িতে এনে দেখতে পান, গরুটি প্রতিদিন মাত্র ৫ কেজির মতো দুধ দিচ্ছে। বিষয়টি জানিয়ে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বিভিন্ন অজুহাত দিতে থাকেন।

তিনি অভিযোগ করেন, বিক্রির সময় গরুটি ফেরত নেওয়ার আশ্বাস দিলেও পরে আর তা মানেননি বিক্রেতারা। একপর্যায়ে তাঁদের মোবাইল নম্বরও ব্লক করে দেওয়া হয়।

তানিয়া বলেন, “ভিডিওতে দেখানো তথ্যের ওপর বিশ্বাস করে আমরা গরুটি কিনেছিলাম। কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ ভিন্ন। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।”

ভুক্তভোগী পরিবারটির দাবি, মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এ ঘটনায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী আয়নাল ও ইজাজুলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

কুষ্টিয়ার  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০