
১৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, গত ৫ জুন করমুডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের আদাডাঙ্গা ক্যাম্পের দিক থেকে ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত অবস্থান নিলে ওই প্রচেষ্টা সফল হয়নি বলে দাবি করা হয়।
বিজিবি জানায়, ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। পরে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাঁদের আর দেখা যায়নি। বিজিবির ধারণা, রাতের কোনো এক সময় তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিএসএফের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) বলেন, তাঁদের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং কোনো ধরনের পুশইনের সুযোগ দেওয়া হবে না।
বিজিবি আরও জানায়, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
নওগাঁর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :