চুয়াডাঙ্গা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারিতে বিজিবি


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ৬ জুন, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারিতে বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অবৈধ পারাপার প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে রাতের বেলায় লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর আশঙ্কার তথ্য পাওয়ার পর সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শনা, জীবননগর ও দামুড়হুদা উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাহিনীটির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি ও বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। বিভিন্ন গ্রামে সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে, রাতে কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখলে দ্রুত বিজিবি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, সীমান্তের কিছু এলাকায় পাটক্ষেত ও ফসলি জমির কারণে নজরদারিতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। পাশাপাশি কৃষকদের নির্ধারিত সময়ের মধ্যে মাঠের কাজ শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, অবৈধভাবে সীমান্ত অতিক্রম বা অনুপ্রবেশের কোনো সুযোগ দেওয়া হবে না।

চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০