চুয়াডাঙ্গায় বিজিবির ব্যারাক থেকে নায়েকের ম.র.দে.হ উদ্ধার


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ৬ জুন, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় বিজিবির ব্যারাক থেকে নায়েকের ম.র.দে.হ উদ্ধার

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর ব্যারাক থেকে মো. আজিজুর রহমান নামে এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ব্যাটালিয়নের একজন নায়েক হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার বিকেল তিনটার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ব্যারাকের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তাঁর ভাষ্য, ওই সদস্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলেও জানা গেছে। তবে বিষয়টি তদন্তাধীন।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ব্যারাকের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে একটি রশি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটেছে।

তিনি আরও বলেন, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, নায়েক আজিজুর রহমান মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পর পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০