ত্রিশালে সরকারি আশ্রয়কেন্দ্র আকস্মিক পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী


কাউছার পারভেজ শাকিল, ময়মনসিংহ ব্যুরো প্রকাশের সময় : ৬ জুন, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
ত্রিশালে সরকারি আশ্রয়কেন্দ্র আকস্মিক পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী

শুক্রবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা গ্রামে অবস্থিত একটি সরকারি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

পরিদর্শনকালে তিনি আশ্রয়কেন্দ্রে বসবাসরত ভবঘুরে শিশু ও অন্যান্য নিবাসীদের খোঁজখবর নেন এবং তাদের জীবনমান, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে তিনি আশ্রয়কেন্দ্রের অবকাঠামো, আবাসন ব্যবস্থা, খাদ্য সরবরাহ ও সেবার মান পর্যবেক্ষণ করেন।

এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সরকারি আশ্রয়কেন্দ্রগুলোকে আরও মানবিক ও কার্যকর সেবাকেন্দ্রে পরিণত করতে হবে। নিবাসীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি।

পরিদর্শনের সময় তিনি আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সমস্যা ও চাহিদার কথা শোনেন। সরকারের সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের আশ্বাসও দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী, ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আশ্রয়কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি আশ্রয়কেন্দ্রটি অসহায় ও আশ্রয়হীন মানুষের আবাসন ও পুনর্বাসনে ভূমিকা রেখে আসছে। মন্ত্রীর এ পরিদর্শনের ফলে কেন্দ্রটির সেবার মানোন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের আশা।

ময়মনসিংহের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০