নন্দীগ্রামে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন, খাদ্য সহায়তা পেল ১৫০ পরিবার


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ ৮৩
নন্দীগ্রামে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন, খাদ্য সহায়তা পেল ১৫০ পরিবার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। জরুরি খাদ্যসংকট মোকাবিলায় ইতোমধ্যে উপজেলার ১৫০টি পরিবারের মধ্যে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে আরও খাদ্য সহায়তা বরাদ্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সরদার ফজলুল করিম জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ জনপদের মানুষের নিয়মিত খোঁজখবর রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা। তিনি ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত প্রতিটি খাদ্য প্যাকেজে রয়েছে ১০ কেজি চাল, মসুর ডাল, লবণ, চিনি, ভোজ্যতেল, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। গত অর্থবছরের বরাদ্দ থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রতিটি চেয়ারম্যানকে ১৫টি করে মোট ৭৫টি খাদ্য প্যাকেট দেওয়া হয়। এছাড়া উপজেলা প্রশাসনের সংরক্ষিত আরও ৭৫টি প্যাকেট বুড়ইল, নন্দীগ্রাম সদর, ভাটরা, থালতা মাঝগ্রাম ও ভাটগ্রাম ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও খাদ্য ও ত্রাণ সহায়তা বিতরণ করা হবে।

থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, ক্যানসার ও কিডনি রোগী, প্রতিবন্ধী, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ ব্যক্তি, বিধবা এবং খাদ্যসংকটে থাকা পরিবারের মধ্যে প্রশাসনের বরাদ্দকৃত খাদ্যসামগ্রী সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। তিনি জানান, উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও অসহায় মানুষের খোঁজখবর রাখছেন এবং প্রয়োজন অনুযায়ী ঢেউটিন, খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

ভাটরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান বলেন, পাঁচটি ইউনিয়নের মধ্যে বরাদ্দ পাওয়া ১৫টি খাদ্য প্যাকেজ ইউনিয়নের ১১টি ওয়ার্ডে বণ্টন করা হয়েছে। পাশাপাশি তিনি নিজেও কয়েকটি অসহায় পরিবারের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

এ বিষয়ে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও মানবিক সহযোগিতাও অব্যাহত রাখা প্রয়োজন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১