ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী অর্ণব দাস আটক (ভিডিও)


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ ৫৮
ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী অর্ণব দাস আটক (ভিডিও)

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে গিয়ে অর্ণব দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ইমদাদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তার বাড়ি টাঙ্গাইলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গেলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে।

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে যুবলীগ কর্মী আটক (ভিডিও)

এদিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা জানান, এখন পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার ঘটেনি। তবে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। সাধারণ মানুষকে ধানমন্ডি ৩২ নম্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১