যশোরের অভয়নগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নি.হ.ত ২


মির্জা বদরুজ্জামান, যশোর প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ ১৩০
যশোরের অভয়নগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নি.হ.ত ২

যশোরের অভয়নগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের উড়োতলা এলাকায় মজুমদার ব্রাণ অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন আমজেদ গাজী। তিনি উপজেলার মশরহাটী এলাকার হাকিম গাজীর ছেলে। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূরুজ্জামান জানান, খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস মজুমদার মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী বাসের সামনে আটকে যান। বাসটি তাঁদের প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন বাস থামিয়ে গুরুতর আহত অবস্থায় দুই আরোহীকে উদ্ধার করেন। তাঁদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আমজেদ গাজীকে মৃত ঘোষণা করেন।

অপর আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০