মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযানে আটক ৪


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ ৬৮
মৌলভীবাজারে মাদক বিরোধী অভিযানে আটক ৪

মৌলভীবাজার জেলা প্রতিনিধি :মৌলভীবাজার সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ) মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের সার্বিক নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের সমন্বয়ে সদর থানাধীন চাঁদনীঘাট, ক্লাবরোড ও পৌরসভা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন,মো. আলিম মিয়া (২২), পিতা- মো. মসুদ মিয়া, মাতা—রায়না বেগম, সাং- শাহ বন্দর, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার,মো. জাহিদ হাসান (২৪), পিতা- মো. জাহাঙ্গীর আলম, স্থায়ী ঠিকানা- পশ্চিম সুলতানপুর (লোকমানের বাড়ির ভাড়াটিয়া), মৌলভীবাজার সদর, মৌলভীবাজার,মো. হোসাইন মিয়া (২০), পিতা- মো. কাইয়ুম মিয়া, সাং- সুলতানপুর (ফিরোজ মিয়ার কলোনি), মৌলভীবাজার সদর, মৌলভীবাজার,মো. জাহেদ (২২), পিতা- মো. জাহাঙ্গীর আলম, সাং- গুলবাগ, বেড়ির পাড়, মৌলভীবাজার সদর।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান বিষয়টি লাখোকন্ঠকে নিশ্চিত করেছেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০