ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তার অভিযোগ


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ ১১২
ভেনিসে আজমেরী হক বাঁধনকে হেনস্তার অভিযোগ

ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ করেছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ভিডিওবার্তায় বাঁধন অভিযোগ করেন, ভেনিসের মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানের সময় কয়েকজন ব্যক্তি তার ওপর চড়াও হন। এ সময় তার গায়ে কোক ও ডিম ছোড়া এবং তাকে শারীরিকভাবে আঘাত করা হয় বলে দাবি করেন তিনি। তার মোবাইল ফোন ছুড়ে ফেলার অভিযোগও করেন অভিনেত্রী।

বাঁধনের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে তার অবস্থানের কারণে রাজনৈতিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে কিছু ব্যক্তিকে নিজেদের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিতে এবং বাঁধনের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়াতে দেখা গেছে।

ঘটনার সময় তার ভাইয়ের পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাঁধন জানান, তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। তবে ঘটনায় গুরুতর হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন বাঁধন। তবে অভিযোগে যাদের বিরুদ্ধে কথা বলা হয়েছে, তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে বর্তমানে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অবস্থান করছেন বাঁধন। আন্তর্জাতিক অঙ্গনে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর হেনস্তার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০