বাঁধনের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে সরকার: ডা. জাহেদ উর রহমান


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ ৭৯
বাঁধনের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে সরকার: ডা. জাহেদ উর রহমান

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, “আজমেরী হক বাঁধনের ওপর হামলা হয়েছে। আমরা ভিডিও দেখেছি। যারা হামলা করেছে, তারাই আবার ঘটনাটি ধারণ করে প্রকাশ করেছে।”

তিনি বলেন, সংশ্লিষ্ট দেশের আইনের আওতায় হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। কোনোভাবেই ঘটনাটি উপেক্ষা করা হবে না বলেও জানান তিনি।

বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জাহেদ বলেন, “আমরা অবশ্যই এটি এভাবে ছেড়ে দেব না। কোনোভাবেই এটি উপেক্ষা করা যায় না।”

এর আগে ইতালিতে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হামলা ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগ করেন আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে তাকে ঘিরে বিভিন্নভাবে হেনস্তা করতে দেখা যায়।

ব্রিফিংয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের কথিত হামলার প্রসঙ্গও তোলেন তথ্য উপদেষ্টা। তিনি দলটির রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলে কঠোর মন্তব্য করেন এবং সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনার বিষয়েও প্রশ্ন তোলেন।

বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে জাহেদ আরও বলেন, এ ধরনের ঘটনা অভিনেত্রীর জন্য এক অর্থে স্বীকৃতিরও বিষয়—কারণ এতে তার অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে হামলাকারীদের প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে।

বাঁধন এর আগে ফেসবুক লাইভে নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন জাহেদ উর রহমান। তিনি বলেন, অনেকে হামলার শিকার হতে পারেন, তবে এ ধরনের ঘটনায় তারা পিছিয়ে যাবেন না।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০