আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় পরীমণির ক্ষোভ


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ ৫৪
আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় পরীমণির ক্ষোভ

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিও শেয়ার করে পরীমণি বলেন, বাঁধনের সঙ্গে থাকা শিশুর কান্নার মধ্যেও হেনস্তা থামেনি।

পরীমণির মন্তব্য, “বাচ্চার কান্নাও কিছু না”—এমন আচরণ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সম্প্রতি ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। তার দাবি, কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে আক্রমণাত্মক আচরণ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

ঘটনার পর বাঁধন স্থানীয় থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০