নতুন দায়িত্বে মিথিলা


লাখোকণ্ঠ বিনোদন ডেস্ক প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২৬, ৯:২২ পূর্বাহ্ণ ১১৫
নতুন দায়িত্বে মিথিলা

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটিতে গবেষণা এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে (CUNY) শিক্ষকতা শুরু করেছেন অভিনেত্রী ও আন্তর্জাতিক উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। ব্র্যাকের সঙ্গে দুই দশকের বেশি সময়ের পেশাগত সম্পর্কের ইতি টেনে তিনি এই নতুন কর্মজীবন শুরু করেছেন। নিজের ফেসবুক পোস্টে নতুন এই দায়িত্বের কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে নিজের পেশাগত জীবনের নতুন অধ্যায়ে পা রাখার কথা জানিয়ে মিথিলা লিখেছেন, আমার পেশাগত জীবনে এক নতুন অধ্যায়ে পা দিচ্ছি। ব্র্যাকের সঙ্গে দুই দশকের অভিজ্ঞতা অর্জনের পর, যার মধ্যে ১৫ বছরই কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে, এবার নতুন প্রফেশনাল জার্নি শুরু করছেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে কলাম্বিয়া ইউনিভার্সিটির ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট বা সহযোগী গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন মিথিলা।

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

নতুন দায়িত্বে নিউইয়র্কের ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন তিনি। প্রকল্পটি প্রারম্ভিক শৈশব বিকাশ বা ইসিডি, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করে।

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

এই উদ্যোগের মাধ্যমে জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করা হয়। স্থানীয় মানুষের চাহিদার সঙ্গে গবেষণার লক্ষ্যগুলোর সমন্বয় এবং ডেটা ও প্রমাণ তৈরির মাধ্যমে কার্যক্রমকে এগিয়ে নিতে নিজের বৈশ্বিক অভিজ্ঞতা কলম্বিয়ায় কাজে লাগানোর আশা প্রকাশ করেছেন মিথিলা।

গবেষণার পাশাপাশি CUNY-তেও শিক্ষকতাও শুরু করেছেন তিনি। সেখানে অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ পড়াচ্ছেন তিনি। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জগতের ননপ্রফিট সংস্থাগুলোর কাজ সম্পর্কে ধারণা দেওয়ার কথা জানিয়েছেন মিথিলা।

নতুন পেশাগত যাত্রার শুরুতে ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিথিলা লিখেছেন, আমার এই প্রফেশনাল জার্নির জন্য আমি ব্র্যাকের কাছে মনেপ্রাণে কৃতজ্ঞ।

কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষণা অবকাঠামো এবং গবেষকদের দলের সঙ্গে কাজের সুযোগ তার কর্মঅভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন মিথিলা। পোস্টের শেষে নতুন এই যাত্রার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এদিকে মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির দাম্পত্য সম্পর্ক নিয়েও বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভালোবেসে বিয়ে করেন এই তারকা জুটি। পরবর্তী সময়ে তাদের দূরত্ব এবং আলাদা থাকার বিষয়টি বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে।

সম্প্রতি কলকাতার একটি টক শোতে ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সৃজিত মুখার্জি জানান, তার জীবনে বর্তমানে কোনো স্থায়ী সম্পর্ক বা কমিটেড রিলেশনশিপ নেই। তবে আলোচনায় তিনি মিথিলার নাম সরাসরি উল্লেখ করেননি এবং তাকে সাবেক বা বর্তমান সঙ্গী হিসেবেও স্পষ্ট করেননি। তার এই বক্তব্যের পর দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

বর্তমানে সৃজিত মুখার্জি টালিউডে চলচ্চিত্র নির্মাণ ও অন্যান্য পেশাগত কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১