
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হোটেল মিড নাইটের গলির মুখ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুমন শহরের কাজীপাড়া বণিকপাড়া এলাকার বিজয় শীলের ছেলে।
পুলিশ জানায়, রাতের দায়িত্ব পালনের সময় সদর মডেল থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল সুমনকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা ও কার্তুজ উদ্ধার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, দুটি মামলায় সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগেও তাঁর বিরুদ্ধে মাদকের একটি মামলা রয়েছে। রোববার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :