মতিয়া চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ


লাখোকণ্ঠ ডেস্ক প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ ১১৮
মতিয়া চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

সাবেক কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের সাবেক উপনেতা মতিয়া চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১৬ অক্টোবর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে মারা যান তিনি।

১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেন মতিয়া চৌধুরী। ছাত্ররাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা। ১৯৬৫ সালে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। বাম রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি ‘অগ্নিকন্যা’ নামে পরিচিতি পান। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে দলটির সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৬, ২০০৯ ও ২০১৩ সালে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ১২ জানুয়ারি জাতীয় সংসদের উপনেতা হন তিনি। মৃত্যুর আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন মতিয়া চৌধুরী।

১৯৬৪ সালের ১৮ জুন সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১