প্রতিমা বিসর্জনে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ণ ২০৭
প্রতিমা বিসর্জনে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

আজ বুধবার বিজয়া দশমী। মন্দিরে মন্দিরে বাজছে বিদায়ের সুর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে দেশের বিভিন্ন পূজামণ্ডপে আয়োজন করা হয়েছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের।

সকালে পূজা-অর্চনা, দর্পণ বিসর্জন ও দেবীবরণের মধ্য দিয়ে শুরু হয়েছে বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। এদিন আয়োজন করা হবে সিঁদুর খেলার। পরে শোভাযাত্রাসহ প্রতিমা নিয়ে যাওয়া হবে নির্ধারিত নদী, পুকুর বা জলাশয়ে। সেখানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোড়ায় এবং গমন হচ্ছে নৌকায়। অন্যদিকে, মহিষাসুর বধ ও রামচন্দ্রের হাতে রাবণের পরাজয়ের পৌরাণিক কাহিনি বিজয়া দশমীকে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসেবে তুলে ধরে।

দেবীর বিদায়ে ভক্তদের মনে বিষাদের ছায়া নেমে এলেও আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশায় শুরু হবে নতুন অপেক্ষা। সম্প্রীতি, শান্তি ও কল্যাণের প্রার্থনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শেষ হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১