বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ ৬৭
বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন

লালমনিরহাটের হাতীবান্ধায় দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের দাবি তুলে বিয়ের দাবিতে এক সহকারী জজের বাড়িতে অনশন করছেন স্কুলশিক্ষিকা আনিকা তাবাসসুম প্রাপ্তি (২৯)। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের জহির মোড় এলাকায় বিচারক ইউনুস আলীর বাড়িতে অবস্থান নেন তিনি। শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত তাঁর অনশন অব্যাহত ছিল।

আনিকা তাবাসসুম প্রাপ্তি টংভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। তিনি বর্তমানে রংপুরের হারাগাছ উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। অন্যদিকে, ইউনুস আলী বগুড়া জজ আদালতে সহকারী জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই এলাকার জয়নাল আবেদীনের চতুর্থ ছেলে।

অনশনরত শিক্ষিকা প্রাপ্তির দাবি, ইউনুস আলীর সঙ্গে তাঁর প্রায় ১১ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। প্রায় তিন বছর আগে ইউনুস আলী বিচার বিভাগে যোগ দেন। পরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান প্রাপ্তি।

প্রাপ্তির অভিযোগ, দীর্ঘদিন ধরে বিয়ের কথা বললেও ইউনুস আলী বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যাচ্ছিলেন। সম্প্রতি তিনি গোপনে অন্যত্র বিয়ের জন্য পাত্রী খুঁজছেন বলে জানতে পারেন প্রাপ্তি। এরপর শুক্রবার দুপুরে ইউনুস আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন তিনি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শিক্ষিকা বাড়িতে অবস্থান নেওয়ার খবর পেয়ে ইউনুস আলী বাড়ি ছেড়ে চলে যান। তাঁর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন জানিয়েছেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে। শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১