কাকিনায় স্কুলছাত্রীকে ধ.র্ষ.ণে.র অভিযোগ, বিচারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ


মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ ৬৫
কাকিনায় স্কুলছাত্রীকে ধ.র্ষ.ণে.র অভিযোগ, বিচারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায় ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। পরে আন্দোলনকারীরা এ বিষয়ে লালমনিরহাটের পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন। কর্মসূচি চলাকালে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

স্মারকলিপি সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকার মহিমা রঞ্জন স্মৃতি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে আন্দোলনকারীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

স্মারকলিপিতে বলা হয়, শিশুর নিরাপত্তা, মর্যাদা এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা, চিকিৎসা, মানসিক সহায়তা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ ছাড়া তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব, পক্ষপাত বা দীর্ঘসূত্রতা যেন বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

স্মারকলিপিতে আইন অনুযায়ী অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অপরাধ প্রমাণিত হলে দায়ী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১