নোয়াখালীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


প্রতিনিধি প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২৩, ৬:১৮ অপরাহ্ণ ৫৯
নোয়াখালীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
তছলিম শিকদার, নোয়াখালীঃ নোয়াখালীতে নানান কর্মসূচীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপিত হয়েছে।
সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ডে সজ্জ্বিত একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
এ সময় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লবের সভাপতিত্বে ও  নাজমুল আলম মঞ্জুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা নুর আলম ছিদ্দিকী রাজু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজন, যুবলীগ নেতা আবু ছায়েদ কাওসার, আবদুল হামিদ রাজু, আবদুল হামিদ রকিসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, যুবলীগ সবসময় স্বাধীনতার পক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে। আগামী দিনেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগ বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থাকবে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১