সেতু থেকে রেললাইনে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা, পুলিশ নামিয়ে বিরিয়ানি খাওয়াল


প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২৪, ৪:০৬ অপরাহ্ণ ৬২
সেতু থেকে রেললাইনে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা, পুলিশ নামিয়ে বিরিয়ানি খাওয়াল

লাখোকন্ঠ অনলাইন ডেস্ক: সবদেশেই পুলিশের যেমন উপকারের উদাহরণ রয়েছে তেমনি সমালোচনাও আছে। তবে নানাভাবেই পুলিশ মানুষের উপকারে আসে। এজন্যই তো বলা হয় বিপদের বন্ধু পুলিশ। মানবিকতা থেকে শুরু করে নানা কাজ করে সুনাম অর্জন করছে পুলিশ বাহিনী। এবার একজন আত্মহত্যার চেষ্টাকারীকে বুঝিয়ে শান্ত করিয়েছেন ভারতের পুলিশ।

 

আনন্দবাজার সংবাদ মাধ্যমে বলা হয়, সেতুর উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন একজন। অনেক চেষ্টার পর কোনোমতে তাকে ঠেকায় পুলিশ। অনেক অনুরোধ করে নামিয়ে আনে রেলিং থেকে। শুধু তাই নয়, হাতে তুলে দেয় এক প্যাকেট বিরিয়ানি। ঘটনাটি ঘটে সোমবার (২২ জানুয়ারি) ভারতের কলকাতার কড়েয়া থানা এলাকার।জানা যায়, সোমবার দুপুরে ৪ নম্বর ব্রিজে যথেষ্ট ভিড় ছিল। সেই অবস্থার মধ্যেই হঠাৎ সেতুর রেলিংয়ে উঠে বসেন ওই ব্যক্তি। নিচে রেললাইনে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।সেখানকার এক পুলিশ সদস্য জানান, দুপুর আড়াইটা নাগাদ মেয়েকে স্কুটারে চাপিয়ে সায়েন্স সিটি যাচ্ছিলেন তিনি। সেতুর কাছে স্কুটার থামান। মেয়েকে জানান, মোবাইল হারিয়ে গেছে। সেটা খুঁজতে হবে। মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে সেতুতে উঠে রেলিং থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করেন।এ অবস্থা দেখে থানায় খবর দেন প্রত্যক্ষদর্শীরা। ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাকে অনেক বুঝিয়ে নামানোর চেষ্টা করেন তারা। কিছুতেই তাকে নামিয়ে আনা যাচ্ছিল না। তখন তার মেয়েকে ডেকে আনে পুলিশ। তাকে দিয়ে অনুরোধ জানিয়ে ওই ব্যক্তিকে নামানো হয়। জানা গেছে, তিনি অবসাদগ্রস্ত ছিলেন। নেমে আসার পর তাকে এক প্লেট বিরিয়ানি খাওয়ায় পুলিশ।পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তির বয়স ৪০ বছরের কাছাকাছি। মার্বেলের কাজ করেন তিনি। এখন আর্থিক সমস্যায় ভুগছেন। স্ত্রীও সঙ্গে থাকেন না। এসব কারণে অবসাদ থেকে ওই ব্যক্তি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে ধারণা পুলিশের।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১