কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেম


প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির আবুল হাশেম

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া:  বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি কুষ্টিয়া পৌরসভার সামনে থেকে শুরু হয়ে শহরের সিঙ্গার মোড়ে শেষ হয়। এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তৃতাকালে ঢলে পড়ে যান  অধ্যাপক আবুল হাশেম। এ সময় জামায়াতের নেতা-কর্মীরা তাকে দ্রুত স্থানীয় মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের ধারণা, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। অধ্যাপক আবুল হাশেমের মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গেছেন। অধ্যাপক মাওলানা আবুল হাশেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শোক প্রকাশ করেন।তিনি বলেন, ‘অধ্যাপক মাওলানা আবুল হাশেম একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তার অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দ্বীনের কাজে নিয়োজিত থেকে দুনিয়ার সফর শেষ করলেন। তিনি ছাত্রজীবন থেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।’

তিনি আরও বলেন, ‘তার ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।’

আর্কাইভ