‘এমপি’র সাথে সমন্বয় করে নবীনগর কে মডেল উপজেলা করতে চাই’


প্রতিনিধি প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
‘এমপি’র সাথে সমন্বয় করে নবীনগর কে মডেল উপজেলা করতে চাই’

হুমায়ূন কবীর, (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া: “আমরা এমপি নির্বাচিত করেছি, এবার আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে এমপি মহোদয়ের  হাতকে আরো শক্তিশালী করে উনার সাথে সমন্বয় করে, নবীনগর কে মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করতে চাই।” জাতীয় দৈনিক লাখোকন্ঠ নবীনগর উপজেলা প্রতিনিধির নিকট এমন প্রত্যাশার কথাই ব্যক্ত করলে বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী, নবীনগরের কৃতি সন্তান তারুণ্য নির্ভর ঢাকা দক্ষিণ কৃষক দলের সাবেক যুগ্ন আহবায়ক জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, আবু হাসনাত আলম রাজিব ভুঁইয়া

তিনি আরো বলেন ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নবীনগর উপজেলা, এই বৃহত্তম ঐতিহ্য আর জ্ঞানীগুণী সকল ধর্ম বর্ণ শ্রেণী পেষার মানুষের বসবাসের নবীনগরে ইতিমধ্যেই এ সংসদীয় আসনটির ভোটাররা তাদের যোগ্য একজন সংসদ সদস্য নির্বাচিত করেছেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচন আসবে, সরকার দলীয় আমাদের এই (এমপি) মহোদয়ের সাথে সমন্বয় রেখে কাজ করার ইচ্ছা পোষণ করি।  নবীনগর বাসীর কাঙ্ক্ষিত উন্নয়নে অংশীদার হওয়ার জন্য আসন্ন উপজেলা নির্বাচনে আপনাদের দোয়া সমর্থন সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

‎নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের সম্ভ্রান্ত এক পরিবারের এই কৃতি সন্তান,, উনার স্বপ্ন শিক্ষা নিয়ে, তিনি চান একটি সুশিক্ষিত যুবসমাজ যাদের মাধ্যমে আগামী দিনের সুশৃংখল মাদকমুক্ত বাংলাদেশ গঠন হবে। মাদক বাংলাদেশের জন্য একটি অভিশপ্ত নাম এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে সুশিক্ষার দিকে অভিভাবকদের সচেতন করা, শিক্ষার্থীদের সুশিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করা। ঐন্যদিকে নবীনগরবাসীর পরম সৌভাগ্যের বিষয় আমরা একজন দুর্নীতিমুক্ত জনবান্ধব এমপি পেয়েছি আমাদের কাঙ্খিত স্বপ্নগুলো বাস্তবে রুপ দেয়ার জন্য উনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে উপজেলা পরিষদকে এমপি মহোদয়ের সাথে রূপকল্পে একই পথে পরিচালিত হওয়ার জন্য আসুন আমরা সকলে মিলে নবীনগরের উন্নয়ন সাধিত করার লক্ষ্য ঐক্যবদ্ধভাবে সামনের উপজেলা পরিষদ নির্বাচনে এক যুগে কাজ করি। কথা দিচ্ছি আপনাদের পবিত্র ভোট আমানতের যথাযথ ব্যবহারের মাধ্যমে সম্মান জানাবো ইনশাল্লাহ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১