
হুমায়ূন কবীর, (নবীনগর) ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পাঁচ সংসদীয় আসনে তমুল প্রতিযোগিতায় বিজয় ছিনিয়ে নিয়ে আসলেন নবীনগর পৌর এলাকার কৃতি সন্তান এডভোকেট এম এ মান্নান। রাজনৈতিক সেই ৯০ এর দশক থেকে শুরু, আজ পর্যন্ত সাংগঠনিক দক্ষতায় সফলতা ছাড়া ব্যর্থতার কোথাও ছাপ নেই, এই নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্যের।
তিন তিনবারের নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, বর্তমান নবীনগর উপজেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, জেলা বার কাউন্সিলের সাধারণ সম্পাদক/ সভাপতি, আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি সাংগঠনিক ধারাবাহিকতা সহ সর্বশেষ জাতীয় সংসদ সদস্য এই সফলতা গুলো একজন মানুষের ভাগ্য কতটুকু সুপ্রসন্ন হলে তার জীবনে ধরা দেয়? নবীনগরের মানুষের চায়ের আড্ডায় সাংগঠনিক টেবিল টকে আর পাড়া মহল্লায় আজ নবনির্বাচিত এই এমপিকে নিয়ে আলোচনা চলছেই।
ভাগ্যবান এই মহান জাতীয় সংসদের নতুন জাতীয় সংসদ সদস্যের প্রাসঙ্গিক আলোচনায় আরো থাকছেন উনার নির্বাচনে, সভা সমাবেশে তথা ম্যানুফেস্টুতে যে ওয়াদা করেছেন সেগুলো ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছেন। প্রথমত চাঁদাবাজকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা করে নিজের ফেসবুক ওয়াল থেকে পোস্ট করেছেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। তাতেই প্রমাণ করে তিনি তার অবস্থান থেকে প্রতিটা ওয়াদা রক্ষা করবেন এবং দুষ্কৃতিকারীদের জন্য এটা একটা প্রথম মেসেজ হিসেবে নেয়া যায়।
এই মেসেজ থেকে পরিষ্কার দুর্নীতি মাদক চাঁদাবাজসহ সকল দুর্নীতির লাগাম টেনে ধরবেন এই নির্বাচিত সংসদ সদস্য। অন্যদিকে নবীনগর বাসীর প্রত্যাশা অনেক বেশি, নবনির্বাচিত এই এমপি সাহেবের নিকট। তারা আশা করেন সংসদের প্রথম অধিবেশনেই যোগ দিয়ে নবীনগর বাসির সমস্যার কথা তুলে ধরবেন প্রাজ্ঞ অভিজ্ঞ নবনির্বাচিত এই সংসদ সদস্য। তুলে ধরবেন নবীনগরের রাস্তাঘাট তথা সকলের প্রাণের দাবি যৌক্তিক ন্যায্য দাবি গ্যাস চাই।
সময়ের সবচেয়ে সংকটময় সমস্যা নবীনগরের যানজট, যানজটের কারণে জনজীবন একেবারে দুর্বিষহ হয়ে পড়েছেন, তাই অগ্রাধিকার ভিত্তিতে নবীনগর কে যানজট মুক্ত করতে সবার আগে এই বিষয়টি একটি অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প হিসেবে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে নবীনগরের সাধারণ জনগণের সাথে আমি একজন স্থানীয় সংবাদকর্মী হিসেবে সমর্থন করি। নবীনগরবাসীর সর্বত্র এখন আরেকটি চাওয়া দক্ষ প্রাজ্ঞ অভিজ্ঞ এই রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নবনির্বাচিত এই যোগ্য সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে নবীনগরবাসী দেখতে চায়।
নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান
আপনার মতামত লিখুন :