
সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী: বাংলাদেশ কোস্টগার্ড নিজামপুর স্টেশনের সদস্যদের অভিযানে ১২ লাখ মিটার সুক্ষ ফাসের পাইজাল ও ৩০টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। শনিবার সকালে কন্টিজেন্ট কমান্ডার এম আরিফ মাহমুদের নেতৃত্বে সাগরের খাজুরা, কুয়াকাটা, গঙ্গামতি ও চরবিজয় এলাকায় অভিযান চালিয়ে এ পরিমাণ জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল কলাপাড়া উপজেলা মেরিন ফিশারী অফিসার আশিকুর রহমানের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আপনার মতামত লিখুন :