কানেক্টিং লক্ষ্মীপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণ
কানেক্টিং লক্ষ্মীপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লাখোকণ্ঠ প্রতিবেদক, ঢাকা: বিশিষ্ট  শিল্পপতি ও সমাজ সেবক গ্রেটওয়াল গ্রুপের কর্ণধার লক্ষ্মীপুর জেলা সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্জ্ব  মোঃ সামছুল হুদার আয়জনে কানেক্টিং লক্ষ্মীপুরের  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ১১ এপ্রিল মঙ্গলবার ঢাকার শাহীন হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন। সভাপতিত্ব করেন আলহাজ্জ্ব  মোঃ সামছুল হুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি শ্যামলী আইডিয়াল কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ সাত্তার, লক্ষ্মীপুর জেলা সমিতি ঢাকার সাবেক সভাপতি ফরিদ আহমেদ ভূঁইয়া,লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন টিপু, টিসিসির সাবেক এমডি লক্ষ্মীপুর জেলা সমিতি ঢাকার সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল হায়দার চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে লক্ষ্মীপুরের বিভিন্ন স্তরের মানুষজন উপস্থিত ছিলেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১