কৃষি নির্ভর আমার বাংলাদেশ,শিক্ষিত সমাজকে উৎপাদনমূখী করতে হবে: ইমরান আহমদ এম পি


প্রতিনিধি প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২৪, ৯:০৪ পূর্বাহ্ণ
কৃষি নির্ভর আমার বাংলাদেশ,শিক্ষিত সমাজকে উৎপাদনমূখী করতে হবে: ইমরান আহমদ এম পি

মোরাদ হাসান,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষিতে যুক্ত হবার জন্য বর্তমান শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি।

রবিবার (২৮শে এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুর কর্তৃক আয়োজিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে ও উপঃ সহকারী কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদের সঞ্চালনায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে উফশি আউস ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমেদ এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ কৃষিতে বৈপ্লবিক পরিবর্তনে রুপ নিয়েছে।পুরোনো পদ্ধতির কৃষি ব্যবস্তা থেকে বেরিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর যান্ত্রিক কৃষির ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এই প্রযুক্তি নির্ভর কৃষিতে বর্তমান শিক্ষিত প্রজন্মকে হাল ধরতে আহ্বান করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম), চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জৈন্তাপুর এর কর্মকর্তা, কর্মচারী সহ সার ও বীজ নিতে আসা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীগণ সহ অন্যান্যরা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০