গঙ্গাচড়ায় বাল্যবিবাহ রোধে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার


আব্দুল বারী দুলাল, গঙ্গাচড়া (রংপুর) প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৫ পূর্বাহ্ণ ৫২
গঙ্গাচড়ায় বাল্যবিবাহ রোধে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার

রংপুরের গঙ্গাচড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) গজঘণ্টা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘জননী প্রকল্প’-এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় গজঘণ্টা, নোহালী ও খলেয়া গঙ্গিপুর ইউনিয়নের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহের কারণে কিশোরীদের শিক্ষা ব্যাহত হওয়ার পাশাপাশি গর্ভকালীন ও প্রসবকালীন নানা জটিলতার ঝুঁকি বাড়ে। মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কমাতে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজানুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোছা. জেসমিন আক্তার। সঞ্চালনা করেন গভর্নমেন্ট রিলেশন অ্যান্ড কমিউনিটি মোবিলাইজেশন কর্মকর্তা মোছা. মেহেজাবিন খাতুন।

বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতন করা এবং মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিয়ের ক্ষেত্রে বয়স যাচাই ও আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আবু মো. আলিমুল বাসার, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, সমবায় কর্মকর্তা মো. আবতাবুজ্জামান চয়ন, গজঘণ্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বকুল মিয়া, শিক্ষক মো. মোহাম্মদ আলী, সাংবাদিক মো. আব্দুল বারী দুলালসহ স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

কর্মশালায় উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সামাজিক প্রতিনিধিরা নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

কইকা (KOICA)-এর আর্থিক সহায়তা, সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তা এবং আইসিডিডিআর,বির সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ ‘জননী প্রকল্প’ বাস্তবায়ন করছে। ২০২৩ সালের মে থেকে গঙ্গাচড়ার তিনটি ইউনিয়নে মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় প্রকল্পটি কাজ করছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০