রাজধানীতে স্কুলবাসে আগুন, ঢাবিসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ


নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ ৩৭
রাজধানীতে স্কুলবাসে আগুন, ঢাবিসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পৃথক এসব ঘটনা ঘটে।

পুলিশ ও সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেওয়া হয়। স্কুলটির চারটি বাস সেখানে পার্কিং করা ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিবহন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। তাঁর ভাষ্য, দুর্বৃত্তরা একটি বাসে গানপাউডার ব্যবহার করে আগুন দেয়। এতে বাসটি পুড়ে যায়।

অগ্নিসংযোগের পর বাসটিতে আগুন জ্বলতে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে হলুদ রঙের বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশ, উপাচার্য চত্বর, টিএসসি, জগন্নাথ হলের সামনের এলাকা, ডাকসু ও শাহবাগসহ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করে পরে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া রাজধানীর পল্লবী থানা এলাকায় এবং মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মালিবাগে সিআইডি ও পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয় প্রাঙ্গণে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হননি বলে পুলিশ জানিয়েছে।

পৃথক এসব ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাগুলো তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০