গণভোট নিয়ে মৌলভীবাজারে জনসচেতনতামূলক সভা


প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
গণভোট নিয়ে মৌলভীবাজারে জনসচেতনতামূলক সভা
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার জেলায় গণভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনতা শীর্ষক মতবিনিময় সভা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (১৯ জানুয়ারি) সোমবার মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে বিকাল ৩টায় সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি, ড. আ.ফ.ম খালিদ হোসেন উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। সভাপতি, তৌহিদুজ্জামান পাভেল জেলা প্রশাসক মৌলভীবাজার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।গণভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনতা শীর্ষক মতবিনিময় সভায় উপস্থাপন করেন  জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)তানভীর হোসেন। বক্তব্য রাখেন, নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায়সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ প্রমুখ।