নওগাঁর মান্দায় চো.লা.ই ম.দ তৈরির উপকরণসহ একজন গ্রেপ্তার


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৫ আগস্ট, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ ৫০
নওগাঁর মান্দায় চো.লা.ই ম.দ তৈরির উপকরণসহ একজন গ্রেপ্তার

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ এবং একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নুরুল্লাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্লাবাদ বাবুপাড়া (ঋষিপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় শ্রী বিজয় চন্দ্র প্রামানিকের (৪৫) বাড়িতে তল্লাশি চালিয়ে ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করা হয়।

গ্রেপ্তার বিজয় চন্দ্র প্রামানিক দক্ষিণ নুরুল্লাবাদ বাবুপাড়া এলাকার মৃত যোগেন্দ্র নাথ প্রামানিকের ছেলে।

মান্দা থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ আরও জানায়, মাদক উৎপাদন, বিক্রি ও পাচার রোধে মান্দা উপজেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১