নওগাঁ কারাগারে ব্যতিক্রমী ঈদ আয়োজন


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
নওগাঁ কারাগারে ব্যতিক্রমী ঈদ আয়োজন

নওগাঁ জেলা কারাগারে এবার ব্যতিক্রমী আয়োজনে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। বন্দীদের জন্য উন্নত খাবার, নতুন পোশাক ও বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ায় সৃষ্টি হয়েছে ভিন্ন মাত্রা।

কারা কর্তৃপক্ষ জানায়, জেল সুপার রত্না রায় ও জেলার মো. শাহরিয়ার আলম চৌধুরীর উদ্যোগে এবং ডিআইজি প্রিজনের নির্দেশনায় কারাগার সাজানো হয় রঙিন আলোকসজ্জা ও ফেস্টুন দিয়ে। অতীতের তুলনায় এবার আয়োজন ছিল আরও ব্যতিক্রমী।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭,৪০০ ট্যা/পে/ন্টা/ড/ল ট্যাবলেট জব্দ

ঈদের দিন কারাগারে দুটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় প্রথম জামাতে কারা কর্মকর্তা ও স্টাফরা অংশ নেন। পরে সকাল সাড়ে ৯টায় বন্দীদের জন্য দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। বর্তমানে কারাগারে মোট ১ হাজার ১০ জন বন্দী রয়েছেন, যার মধ্যে নারী বন্দী ৪২ জন।

ঈদ উপলক্ষে দুস্থ বন্দীদের পোশাক দেওয়া হয়। নারী বন্দীদের জন্য মেকআপ বক্স এবং শিশুদের জন্য নতুন জামা উপহার দেওয়া হয়। এছাড়া প্রতি বছরের মতো উন্নত খাবারের ব্যবস্থা থাকলেও এবার খাবারের তালিকায় যুক্ত করা হয় নতুন কিছু পদ। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবারে ছিল নানা আয়োজন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৪০ বোতল স্কা/প সি/রা/প জব্দ

ঈদের পরদিন বন্দীদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়। নির্ধারিত সময়ের বাইরে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, মোবাইলে কথা বলা এবং বাড়ির খাবার গ্রহণের সুযোগ দেওয়া হয়, যা আগে ছিল না। দর্শনার্থীদের জন্যও ছিল আপ্যায়নের ব্যবস্থা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০