নবীনগরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার


প্রতিনিধি প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২৪, ৮:১১ অপরাহ্ণ
নবীনগরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নবীনগর প্রতিনিধি, ব্রাক্ষণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নিলুফা আক্তার (২১) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামের ফজর আলীর বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে একই গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

 

এদিকে এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পারিবারিক কলহের জেরে এমনটা ঘটেছে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে অনেকে আবার মনে করছেন ওই নারীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

 

এবিষয়ে নবীনগর থানার ওসি তদন্ত সজল কান্তি দাশ জানান, আমরা লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১