
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের সম্মানিত সদ্য জেলা প্রশাসক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য ও জেলা বিজ্ঞ জিপি এডভোকেট আবু মোঃ সোয়েম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির সদস্য এবং ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরশেদ আযম, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের কিশোরগঞ্জ, জলঢাকা, ডোমার ও ডিমলা উপজেলার নেতাকর্মীরা। এ সময় রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনের নতুন ও পুরাতন নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনের ঐক্য ও পরিবহন খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :